মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে আগামী ৮ ও ৯ নভেম্বর জেলা শিল্পকলায় দুই দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মিলনায়তন কক্ষে আজ ২৭ অক্টোবর সকাল ১১টায়। সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, সিনিয়র সাংবাদিক পিপি এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জ্যোতি সিনহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার বিশিষ্ঠ লেখক, কবি, সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবটি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ নভেম্বর। উদ্বোধন করবেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ এমপি।








