মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ৫দিন ধরে শাহিনুর আক্তার (২১) এক তরুনী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তিনি শহরের দরগা মহল্লা এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাসকারী বানু বেগম ও মৃত ঃ ফিরুজ মিয়ার কন্যা। নিখোঁজ তরুনীর সন্ধান কামনায় তার মা বানু বেগম মৌলভীবাজার মডেল থানায় গত ২৩ অক্টোবর সাধারণ ডায়রী করেছেন। জিডি সুত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় শাহিনুর আক্তার কাউকে কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় এর পর সে আর ফিরে আসেনি। তার আত্মীয়-স্বজনসহ অনেক স্থানে যোগাযোগ করেও কোনো সন্ধ্যান পাননি। বের হয়ে যাবার সময় তার পরনে ছিল লাল রংয়ের কামিজ ও শেরওয়ার। গায়ের রং শ্যামলা। উচ্চতা অনুমান ৫ ফুট ৩ ইঞ্জি। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেয়ে থাকলে (০১৭১৯- ৩১৩৬৬৮, মা- বানু বেগম) নাম্বারে অথবা মৌলভীবাজার মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তরুনীর মা বানু বেগম।
মৌলভীবাজারে ৫দিন ধরে তরুনী নিখোঁজ