আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে এ্যাম্বুলেন্স চালকের প্রতারণায় রোগীর মৃত্যু

ঃ চালকসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে এ্যাম্বুলেন্স চালকের প্রতারণায় রোগীর মৃত্যু ও পৈশাচিক হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালক খালেদ মিয়া (৩৫), রাশেদ মিয়া (২৭), সাদিক মিয়া (৫০)সহ অজ্ঞাতনামা ৪/৫জন এর বিরুদ্ধে বেআইনী জনতাবন্ধে মিলিত হইয়া ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করত ঃ প্রতারণা পূর্বক অবহেলা জনিত ভাবে মৃত্যু ঘটানোর অপরাধে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং- ২৫, তারিখ ঃ ২৭/১০/২০২২ইং) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ছেলে মোঃ শিপু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ্যাম্বুলেন্স চালক খালেদ ও রাশেদ, ফিরুজ মিয়ার পুত্র এবং বর্তমান শহরের পাগুলিয়া, ইমাম সাহেবের বাড়ীতে বাস করেন। এবং এ্যাম্বুলেন্স চালক সাদিক মিয়া ছাতির উল্ল্যা‘র পুত্র। তিনি মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকায় বসবাস করেন। জানা গেছে- গত ২৫ অক্টোবর সকালে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন হঠাৎ শ্বাস কষ্ট জনিত কারণে অসুস্থতাবোধ করায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন তার পুত্রদ্বয়। উন্নত চিকিৎসার জন্য তাকে অক্সিজেন সহকারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ্যাম্বুলেন্সে অক্সিজেন আছে কিনা জিজ্ঞাসা করলে ড্রাইভার সাদিক মিয়া অক্সিজেন আছে মর্মে নিশ্চিত করেন। শ্বাস কষ্টের সমস্যা দেখা দিলে সে জানায় তার এ্যাম্বুলেন্সে অক্সিজেন নেই। পরে অক্সিজেনের অভাবেই গাড়ির ভিতরেই কামাল উদ্দিন মারা যান। এনিয়ে মৃত ব্যাক্তির পুত্রদ্বয়দের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদিক মিয়া ও খালেদ মিয়াসহ আরো অজ্ঞাতনামা ৪/৫জন মিলে সাথে থাকা স্বজনদের বেদরক পেটায় এবং ছিদ্র যুক্ত রক্তাক্ত জখম করে। তাদের হাল্লা চিংকার শুনে স্থানীরা মৃত বাবার পাশ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। সর্বশেষ এ ঘটনায় গত ২৭ অক্টোবর দুপুরে শহরের চৌমুহনা চত্বরে সচেতন এলাকাবাসী ও শোকাহত পরিবারসহ সর্বস্তরের লোকজন পৈশাচিক এ হামলায় জড়িত এ্যাম্বুলেন্স চালকসহ জড়িত সিন্ডিকেট চক্রকে দ্রুত গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করে ।