মৌলভীবাজার রাজনগর থানার বড়দল গ্রামের শেখ মুস্তাফিজুর রহমান (২) মুক্তা বাদী হয়ে মৌলভীবাজার রাজনগর থানায় একটি অভিযোগ দায়ের করে।
বিবাদী ১/ সাজ্জাদ মিয়া, পিতা মৃত আব্দুল জব্বার গ্রাম বড়দল, ২/ সুন্দর মিয়া, পিতা মৃত বাজিদ মিয়া গ্রাম মুকুটপুর, ৩/ জিয়াউর রহমান সিএনজি চালক, ৪/ দেলোয়ার মিয়া, পিতা আতই মিয়া, গ্রাম মুকুটপুর, এছাড়াও আরও ২/৩ জন এর পরিচয় জানা যায় নি।
সাক্ষীঃ- ১/ শাহ লিয়াকত আলী, ২/ মোঃ ছাতির মিয়া, ৩/ জুবেল মিয়া এবং বড়দল গ্রামের আরোও অনেক।
উল্লেখিত বিবাদীরা এলাকার খারাপ লোক ও মাদক কারবারির সাথে যুক্ত থাকায় বাদী শেখ মুস্তাফিজুর রহমান (২) মুক্তা তাদের অপকর্মের প্রতিবাদ করায় বিবাদী ব্যাক্তিগণ গত ১৯ সেপ্টেম্বর ২০২২ ও ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে ঘটনার সূত্রপাত ঘটায়।
১ নং সাক্ষী শাহ লিয়াকত আলীর কাছে বাদীর একটি ষাড় গরু বাগি দেয় যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। বিবাদীগণ ১৯ সেপ্টেম্বর ২০২২ রাত আনুমানিক ১২ঃ৩০ ঘটিকা হইতে ভোর ৪ঃ০০ ঘটিকার মধ্যে গোয়ালা থেকে গরু চুরি করে। ২৯ সেপ্টেম্বর ২০২২ বিবাদী ব্যাক্তিগণ বাদী ব্যাক্তিকে ঘটনাস্থলে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং বাদী ব্যাক্তি গালাগালি করতে নিষেধ করতে বললে বিবাদী ব্যাক্তিগণ আরোও ক্ষিপ্ত হয়ে হয়ে মারধর করার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে বাদী ব্যাক্তি। তারপর বাদী ব্যাক্তির মোবাইল ফোনে কল দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়। বাদী ব্যাক্তি নিরোপায় হয়ে নিরাপত্তাহীনতায় থাকায় মৌলভীবাজার রাজনগর থানায় এই অভিযোগ দায়ের করে। ২/ নং বিবাদী সুন্দর মিয়াকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের গ্রেফতার করার চেষ্টা চলছে।








