আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বামীর সাথে অভিমান করে সালাতুন বেগম (৩৫) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার (৩০ অক্টোবর ) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। সালাতুন ওই গ্রামের ভ্যানচালক কাসেম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল গ্রামের ৩ সন্তানের জননী সালাতুন বেগম স্বামী কাসেম মিয়ার সাথে রোববার রাতে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সালাতুন অভিমান করে রাতে সবার অগোচরে বিষপান করেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে সালাতুনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্র্ড করলে রোববার দিবাগত রাত ২ টায় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট নেয়ার পথে সালাতুন বেগমের মৃত্যু ঘটে। বর্তমানে ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।