আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার ও সনদ পত্র বিতরন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে “প্রশিক্ষিত যুবউন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা,যুবঋনের চেক,যুবপুরষ্কার ও সনদ পত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ১ নভেম্বর। দিবসটি উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব দিবস-২০২২ এর অনুষ্ঠানে গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা,যুবঋনের চেক,যুবপুরষ্কার ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা শিশু বিষয় ককর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মো: নাছের রিকাবদার, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। স্বাগত বক্তব্য রাখে- যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুব প্রতিনিধিটি এম আলমগীর, যুবসংগঠকের নির্বাহী পরিচালক মুন্না দেব রায়। আলোচনা সভা শেষে যুবঋনের চেক,যুব পুরষ্কার ও সনদ পত্র বিতরন করেন অতিথিবৃন্দরা।