আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে সিএনজি অটোরিকশাসহ ছাগল চোর আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হেলাল মিয়া (২৫) নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ সময় পুলিশ চোরাইকৃত একটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে। আটককৃত হেলাল মিয়া কুলাউড়া উপজেলার পৌর এলাকার হাসান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন জনের একটি ছাগল চোর চক্র উপজেলার রেলগেইট এলাকা থেকে ১টি ছাগল চুরি করে শহীদনগর বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে পড়ে। এসময় চোরচক্রের ২জন পালিয়ে যায়। পরে এলাকার লোকজন সিএনজি ও চোরচক্রের ১ জনকে আটক করে পতনঊষার ইউনিয়ন পরিষদ নিয়ে আসেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, স্থানীয় এলাকাবাসী ছাগল, সিএনজি অটোরিকশাসহ একজনকে আটক করে ইউনিয়ন পরিষদের নিয়ে আসে। পরে আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ছাগল চোর আটকের সত্যতা নিশ্চিত করেন।