গত ৩১/১০/২০২২ খ্রিঃ তারিখেঅফিসার ইনচার্জ জালালাবাদ থানা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং র্যাব-০৩ এর সার্বিক সহযোগিতায় জালালাবাদ থানার এসআই(নিঃ)/ দেবাশীষ দেব, এএসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম এবং কং/সাইফুল ইসলাম বিশেষ অভিযান পরিচালনা করিয়া দীর্ঘ ০৮ বছর যাবৎ চট্টগ্রামে পলাতক ১০ বছরের সাজা পরোয়ানা ভুক্ত ডাকাতি মামলার আসামী ১। কামাল মিয়া, পিতা- আঃ ছাদিক, সাং-হাউসা(শেখেরড়াঁও), সাবেক থানা-কোতোয়ালী, বর্তমানে থানা-জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানায় মূলতবী থাকা জিআর সাজা পরোয়ানা দায়রা-১১৬৭/১১, জিআর-৬১/১০, ধারা-৩৯৫ পেনাল কোড এর ১০(দশ) বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০(বিশহাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড মুলে তাহাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইতেছে। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।








