মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজন নিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
গতকাল (১ নভেম্ভর) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণের চেক,যুব পুরস্কার ও সনদ বিতরন বিতরন অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে ও জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহ্রু রহমান,প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মো: নাছের রিকাবদার,সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
বক্তব্য রাখেন প্রশিক্ষিত যুব মো: আলমগীর,যুব মহিলা মুন্না দেব রায়,জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মধ্যে যুব ঋণের দুই লক্ষ আশি হাজার টাকার চেক,যুব পুরস্কার ও সনদ বিতরন করা হয়। ছবি ১টি।








