নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডাঃ জুবায়েদা রহমানের ওপর গ্রেফতারী পরোয়ানা জারি করা এবং বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে, সরকার কর্তৃক তেল-গ্যাস, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং, পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা-মামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে ৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি কাশিনাথ রোড থেকে শুরু হয়ে চৌমোহনা, সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি, পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহানের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আহমেদ আহাদ,সহ -সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মামুনুর রশিদ।
উপস্থিত ছিলেন সাবেক, ছাত্রদলে নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী জাবেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল মুমিন,সাবেক ছাত্রনেতা এম এ,নিশাদ,আব্দুল কাইয়ূম, আফিয়ান আহমেদ শিপু,জসিম উদ্দিন,সাদিক আহমেদ, পৌর সদস্য সচিব সোহেল আহমেদ;,কমলগঞ্জ সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন প্রমুখ।








