আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রসাসন ও সমবায় দপ্তরের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিপ্লব কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা জনি খাঁন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো.মোস্তফা কামাল, উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোর্শেদা খানম, উদীয়মান সঞ্চয় ও সমবায় সমিতির সদস্য মো. আমজাদ হোসেন, বনবিষ্ণপুর সমবায় সমিতির সভাপতি কয়েস আহমদ, গুডনেইবার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শুভাসিনী সিনহ প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাশ।