আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত

 রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধিঃআদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিতকার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগনের কাছে অতীব মাহাত্ন্যপূর্ন একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকুল যে কোন কার্যই সহস্রগুন অধিক ফলদান করে ভক্তদের স্বল্প পরিমান ভগবদ সেবা সম্পাদক করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীতি হন। দামোদর মাসে প্রদীপ প্রজ্জলন করলে পূর্ন লাভ হয়। এই আত্নবিশ্বাস নিয়েই আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার রাধাগোবিন্দে মন্দিরে ভাগবতের প্রথম স্কন্ধের দামো বন্ধন লীলা পাঠ ,কীর্তন পরিবেশন ও ভক্তদের সেবার আয়োজন করেন। দামো বন্ধন লীলা পাঠ ও কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,তালসন রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,তালসন মন্দির কমিটির নেতা অমল কুমার পাল, ব্যাটেল মৈত্র,জগাই কুন্ড সহ হাজারো ভক্তবৃন্দ।