আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দীপ্ত নিউজ , মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-২৩৫৯-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্ট-২৩৫৯ -এর সভাপতি পাবেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্ট-২৩৫৯ -এর প্রধান উপদেষ্ঠা সৈয়দ সেলিম হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্ট-১২২৩ এর সভাপতি ফজলুল আহমদ, বিভাগীয় শ্রমদপ্তর শ্রীমঙ্গল মো. মোসাইদ বখত চৌধুরী, জেলা ট্রাক, ট্যাংক, লরী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয় রেজি নং চট্ট- ২৪০৩ এর সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্ট-১২২৩ এর সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং চট্ট-১২২৩ এর সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমদ, বাজার টার্নিং ইউনিট পরিচালনা কমিটির সভাপতি মো. জবরুল ইসলাম প্রমুখ।
সৈয়দ সেলিম হক বলেন, জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-২৩৫ -এর ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হবে। নির্বাচনী উপলক্ষে তফসিলসহ ভোটগ্রহণের দিন পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তফসিল ঘোষণার পূর্বে সকলকে নিজ নিজ ইউনিটের সভাপতি-সম্পাদকের কাছে শ্রমিক কার্ড জমা দেয়ার জন্য। শ্রমিক ছাড়া কেউ ভোটার হতে পারবে না।