আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কারি কিং” টমি মিয়া এর বিরুদ্ধে চার লক্ষ্য টাকার মিথ্যা মামলা — বলেন গিনেজ রেকর্ডদ্বারি টমি মিয়া


আমি,মোঃ আজমান মিয়া(টমি মিয়া) এমবিই, এফ আর এস এ,রন্ধন শিল্পের উপর গিনেজ রেকর্ডদ্বারি বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরতে বাঙালি ঐতিহ্যবাহী খাবারকে প্রতিষ্টিত করার জন্যে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় প্রতি বছর বাংলাদেশ ও ইউকেতে শেফ অফ দা ইয়ার প্রতিযোগিতার আয়োজন করে আসছি।চলতি বছর ২০২২ এর ২৮ ফেব্রুয়ারী কাচ্চি বিরিয়ানি চ্যালেঞ্জ প্রতিযোগিতার ও আয়োজন করি। বাংলাদেশের বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে মানব সম্পদ উন্নয়নের জন্যে দেশব্যাপী আমার চারটি শেফ ট্রেনিং ইন্সটিটিউট সাফল্যের সাথে অবদান রেখে যাচ্ছে। এ বছর ২০২২ সালে বাঙালি ঐতিহ্যে লালিত বাঙালি খাবার ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে টমি মিয়া’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল এন্ড কালচার উৎসবটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ব্রূনাইসহ বিশ্বের বিভিন্ন দেশে সফল ভাবে আয়োজন করে আসছি।আমার এবং আমার প্রতিষ্ঠানের এমডি তাজুল ইসলামের সাক্ষর জালিয়াতি করে প্রমাণিত হওয়ায় আমার ঢাকাস্ত টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকিরকে চলতি বছর২০২২ইং এর মার্চ মাসে বহিস্কার করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে এস এম আলী জাকের আমি এবং আমার প্রতিষ্ঠানের এমডি তাজুল ইসলামের বিরুদ্ধে নানা রকম অপ্রচার চালায় ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে। এস এম আলী জাকেরের বহিস্কারের সময় ও তার পরবতী সময়কালে আমি টমি মিয়া’স বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল বিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণরত ছিলাম।এরই প্রেক্ষিতে আমি ৮ নভেম্বর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টমি মিয়া’স  বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল উৎসবে থাকার কারণে বাংলাদেশে আদালতে স্বশরিরে হাজির হতে পারিনি।আমার পক্ষে আমার প্রতিষ্ঠানের এমডি ও আমার নিযুক্ত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।উক্ত মিথ্যা মামলা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানির শিকার করার জন্যে পরবতী সফল আইনি পদক্ষেপ আমারপ্রতিষ্ঠানের এমডি ও আমার নিযুক্ত আইনজীবী পরিচালনা করবেন। আমি সকল সাংবাদিকবৃন্দ ও শুভাকাক্ষিদেকে আমার সফলতার ঈর্ষাস্বিত হয়ে দেশিয় খাবার ওসংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি কারী কুচক্রের বিরুদ্ধে সোচ্চার ও সর্তক থাকার আহবান জানাচ্ছি।