আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

প্রেস বিজ্ঞপ্তি বিএনপির

তারিখ: ১৪ নভেম্বর, ২০২২ খ্রিঃ
প্রেস বিজ্ঞপ্তি

মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান এর নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ বিভিন্ন দোকানে শান্তিপূর্ণ লিফলেট বিতরন কালে দুপুর ১২.০০ ঘটিকায় চৌমুহনা পয়েন্ট চত্তর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি রুবেল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক তাজুদ চৌধুরী এবং মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদকে পুলিশ গ্রেফতার করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে লিফলেট বিতরন শান্তিপূর্ণ কর্মসূচী থেকে দলীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবী জানাচ্ছি। যতই বাঁধা বিপত্তি আসুক না কেন ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় মহা সমাবেশকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলমান থাকবে এবং সকল প্রকার ষড়যন্ত্র ও বাঁধা অতিক্রম করে সিলেট বিভাগীয় মহা সমাবেশ সফল করা হবে। গ্রেফতার করে সমাবেশকে বন্ধ করা যাবে না।