সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ‘সরকারের সকল অপকর্মের জবাব দেওয়ার জন্য সিলেটবাসী প্রস্তুত রয়েছে। দেশব্যাপী হত্যা, গুম, খুন, হামলা, মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। শত শত নেতাকর্মীকে গুম নামক আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে। লুঠপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। এই অবস্থা থেকে দেশের মানুষ মুক্তি চায়। তাই আগামী ১৯শে নভেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে জনসভায় যোগ দিয়ে প্রতিবাদে শামিল হওয়ার আহবান জানাই।’ তিনি মহানগরীর ২৬নং ওয়ার্ডের কদমতলীতে মঙ্গলবার (১৫ই অক্টোবর) সকাল ১১টার সময় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশীদ চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এম এ মন্নান এর পরিচালনায় লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহানাজ, আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ মুকুল, আফজাল উদ্দিন, আব্দুস ছাত্তার মামুন, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা ডাঃ এম.এ হক বাবুল, সিরাজ উদ্দিন, মুক্তা আহমদ, ইসহাক আহমদ, পারভেজ আহমদ, বাবলু আহমদ হৃদয়, বদরুল ইসলাম, উজ্জ্বল রঞ্জন, সুমন আহমদ, গোলাম কিবরিয়া আবির, সুবেল আহমদ, আবু রায়হান রাজু, আজাদ আহমদ, মহিম উদ্দিন আহমেদ রাফি প্রমুখ।










