আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

২০২২ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

—

অদ্য ১৯/১০/২০২২ খ্রিঃ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে নভেম্বর/২০২২ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ মহোদয়। সভায় উপস্থিত ছিলেন এসএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)  জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ সকল  অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জানান। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। উক্ত কল্যাণ সভার শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়।

পরবর্তীতে বেলা ১২.৩০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপির সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে  নভেম্বর/২০২২ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)  জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত (ট্রাফিক) জনাব ফয়সল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ ও অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত সভায় র‌্যাব-৯, পিবিআই, হাইওয়ে, সিআইডি, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজ্ঞ পিপি মহানগর দায়রা জজ আদালত এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করার জন্য এসএমপির সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত বিভিন্ন ইউনিটের প্রতিনিধিগণ আইন-শৃঙ্খলা বিষয়ক তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় মূলতবী মামলাসমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, রেজিস্ট্রার-পত্র হালনাগাদ রাখা, আইনশৃঙ্খলা প্রয়োগ ও মামলা তদন্তে বিজ্ঞ আদালত এবং অন্যান্য পুলিশ ইউনিট এর সাথে সার্বিক সমন্বয় রাখা, ট্রাফিক বিভাগ কর্তৃক যথাযথ ভাবে মোটরযান আইনে ব্যবস্থা নেয়া সহ গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়।

সভায় বিগত মাসে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাইন উদ্দিন খাঁন (দক্ষিণ সুরমা থানা), এসি জনাব মোঃ সুলতান মাহমুদ (ফোর্স, সদর বিভাগ), অফিসার ইনচার্জ