আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ কারাগারে

                                 


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ আলী আল হুমাইদী (৪৭) এক নিরক্ষর লোক এর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে গত ১৪ নভেম্বর কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পিটাকরা গ্রামের মৃত সিকন্দর আলী রতই এর ছেলে। সূত্রে জানা যায়- পিটাকরা গ্রামে শাহ সুনামদী, শাহ সরবদী ও ফকির সন্যাসী নামে একটি মাজার বাংলাদেশ ওয়াকফ কমিটির অনুমোদিত পরিচালনা কমিটি রয়েছে। মৌলভীবাজার খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ আলী আল হুমাইদী পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হওয়ার জন্য একই গ্রামের নিরক্ষর লোক মকবুল আলীর স্বাক্ষর জালিয়াতি করে মিথ্যার আশ্রয় নিয়ে ১৯ সদস্য বিশিষ্ট একটি মাজার পরিচালনা কমিটির অনুমোদনের জন্য ওয়াকফ কমিটির (ইসি নং- ১৫৪০৫ প্যাড ও সীল) ব্যবহার করে ঢাকাস্থ ওয়াকফ এষ্টেট অফিসে দাখিল করেন। বিষয়টি ভুক্তভোগী মকবুল আলী অবগত হলে তিনি বাদী হয়ে তাকে আসামী করে সিলেট চীফ মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে (কোতয়ালী সি,আর মামলা নং- ১০১৮/২০২১ইং) দায়ের করেন। মামলায় হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য-বিগত ২০১৯ সালে মাজারের মোতাওয়াল্লী মো: আক্তার হোসেনের করা চাঁদাবাজী মামলায় ( নং- জি আর ২৩৫/২০১৯ইং) ইলিয়াস আলী আল হুমাইদী ৫৬ দিন কারাগারে ছিলেন। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে- খালিশপুর রহমানিয়া আলিম মডেল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ ইলিয়াছ এর বিষয়ে উক্ত প্রতিষ্ঠান নীতিগত সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন।