প্রেস বিজ্ঞপ্তি”
নভেম্বর ১৭, ২০২২
সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যে নিজেরা দাম লেখা, প্রতিশ্রুতি অনুসারে পণ্য ও সেবা না দেওয়া এমনই অভিযোগ এনে চারজন অভিযোগকারীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৭/১১/২০২২ খ্রি: তারিখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে অভিযোগ প্রমাণিত হওয়া সাপেক্ষে চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা চারজন অভিযোগকারীকে মোট ৫ হাজার টাকা প্রদান করা হয়। শেখ আহমদ নাঈম সাকিল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোডে অবস্থিত প্রিয়া এন্টারপ্রাইজে এর বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে তেল বিক্রয় করা অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজার মো: আলাউদ্দিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী অভিযোগকারী শেখ আহমদ নাঈম সাকিবকে জরিমানার ২৫%=১ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। প্যাকেটজাত পণ্যে নিজেরা মূল্য লেখা, ন্যায্য দামে পণ্য









