আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মোশাররফ হোসেন

এমদাদুর রহমান চৌধুরী জিয়া,সিলেট বুরো  সিলেট  জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন। রোববার (১৩ নভেম্বর) অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ড পর্যালোচনায় সকল ক্যাটাগরিতে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন।

পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন সিলেট জেলায় যোগদান করার পর এটি তার দেওয়া প্রথম সম্মাননা। (ওসি) মোশাররফ হোসেন গত এপ্রিল মাসে সিলেট পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় জকিগঞ্জ থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন (পিপিএম) তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এর আগে (ওসি) মোশাররফ হোসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সিলেট কোতয়ালী মডেল থানা ও এয়ারপোর্ট থানার (ওসি) হিসাবে থাকাকালীন সময়ে দুই থানার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার (ওসি) মোশাররফ হোসেন বলেন, প্রকৃতপক্ষে জকিগঞ্জ থানার  এই সম্মাননা স্মারকটি টিম জাকিগঞ্জের সকল সদস্যদের প্রতি উৎসর্গ করলাম। পাশাপাশি সিলেট জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন স্যার ও জকিগঞ্জ থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান ও শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক গ্রহণ করেন।