অদ্য ২০/১১/২০২২ খ্রিঃ তারিখে বেলা ১০.০০ ঘটিকার সময় এসএমপির ট্রেনিং এন্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম। সম্মানিত প্রধান অতিথি মহোদয় প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট বিতরণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন এডিসি (ট্রেনিং এন্ড স্পোর্টস) জনাব মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম, এবং এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার অন্যান্য পুলিশ সদস্যগণ।
এসএমপির ট্রেনিং এন্ড স্পোর্টস শাখা কর্তৃক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২০, ২০২২, ৮:১০ অপরাহ্ণ • ৩ বার পঠিত






