আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

এসএমপির ট্রেনিং এন্ড স্পোর্টস শাখা কর্তৃক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

অদ্য ২০/১১/২০২২ খ্রিঃ তারিখে বেলা ১০.০০ ঘটিকার সময় এসএমপির ট্রেনিং এন্ড স্পোর্টস শাখার তত্ত্বাবধানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের  সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম। সম্মানিত প্রধান অতিথি মহোদয়  প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট বিতরণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন এডিসি (ট্রেনিং এন্ড স্পোর্টস) জনাব মোঃ এহসান উদ্দিন চৌধুরী পিপিএম, এবং এসএমপি ট্রেনিং অ্যান্ড স্পোর্টস শাখার অন্যান্য পুলিশ সদস্যগণ।