২০২২-২০২৩ গঠিত হয়। আজ ২০ নভেম্বর ২০২২ইং রোজ রবিবার দুপুর ৩:০০ ঘটিকায় নতুন সংগঠিত কমিটি সদস্যদের নিয়ে লিডিং ইউনিভার্সিটি এর মাননীয় উপাচার্য প্রোঃ ড. কাজী আজিজুল মোওলা সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় উপস্তিতি ছিলেন লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুল হালিম এবং লিডিং ইউনিভার্সিটি ট্যুরিজম বিভাগের প্রধান মোঃ মাহবুবুর রহমাম। আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩ এর সভাপতি মাসরুর দাইয়ান, সাধারণ সম্পাদক সৈকত চন্দ্র দাস ও ক্লাবের সদস্যবৃন্দ।
লিডিং ইউনিভার্সিটি ট্যুরিষ্ট ক্লাব মুলত লিডিং ইউনিভার্সিটির অন্তরগত একটি অলাভজনক প্রতিষ্ঠান । ক্লাবটি ২০১৯ সালে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের হাত ধরে যাত্রা শুরু করে। বর্তমানে ক্লাবটির কার্যনির্বাহী সদস্যের সংখ্যা ৪২ জন। লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব ২০১৯ সালে ২৭ সেপ্টেম্বর পর্যটন মেলার মাধ্যমে তাদের প্রথম ইভেন্ট সফল ভাবে পরিচালনা করে যা ছিলো সিলেট শহরের প্রথম পর্যটন মেলা। এছাড়াও তারা ২০১৯ সালে ৫০ জনের অধিক শিক্ষার্থীর একটি দল নিয়ে সাজেক ও আলুটিলা ট্যুরের মাধ্যমে তাদের প্রথম ট্যুর সম্পন্ন করে এবং ২০২১ সালে সেইন্ট মার্টিন্স ট্যুর সফল ভাবে সম্পন্ন করে। ক্লাবটি এই বছরে পর্যটন দিবস ২০২২ উপলক্ষে পর্যটন মেলা আয়োজনের মাধ্যমে প্রথম বারের মত “Tourism Buzz” নামে ট্রাভেল ম্যাগাজিন ভলিউম ০১ প্রকাশ করে। এবং ১৫ই নভেম্বর ২০২২ তারিখে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট www.lutouristclub.org এর কার্যক্রম শুরু করে। এছাড়াও ক্লাবটি বিভিন্ন সময় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন রকম শিক্ষামুলক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে থাকে।









