গত ১৭/১১/২০২২খ্রি: তারিখ অনুমান ২৩.২০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয় ও অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/সুমন চক্রবর্তী এর নেতৃত্বে কং/১১৫০ আব্দুল হাই, কং/১৫৫৭ সামছুল সহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ফুলকলি নামক দোকানের সামনে ফাঁকা জায়গার উপর হইতে ১। মোঃ জাহেদ হোসেন (২৮), পিতা-মৃত ইব্রাহিম আলী, সাং-অর্জনপুর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার’কে আটক করেন। তল্লাশীকালে ধৃত আসামী মো: জাহেদ হোসেন (২৮) এর পরিহিত লুঙ্গীর কোমড়ের ডানদিকের ভাঁজ হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সামনে একটি নীল রংয়ের পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ১৭/১১/২০২২খ্রিঃ তারিখ ২৩.৪০ ঘটিকার সময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পর্যাপ্ত বিদ্যুতের আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তাং-১৮/১১/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু করত: পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী মো: জাহেদ হোসেন (২৮) কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।






