আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সম্প্রতি সময়ে মোটরসাইকেল চোর তৎপর হয়ে উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে গত ১৫ দিনে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুলিশ মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে।
স্থানীয়ভাবে জানা যায়, গত সপ্তাহে শমশেরনগর বাজারের একটি বাসা থেকে বিমান বাহিনীর সার্জেন্ট জহুরুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। এর পাশের বাসার বারান্দা থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়েছে। শমশেরনগর লামাবাজারস্থ এনজিও সংস্থা কারিতাস এর অফিসের বারান্দা থেকে ডিসকভার নামে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দু’টি জিডি দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা বলেন, দু’টি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। সাইকেল উদ্ধার ও চোরচক্রকে আটকের জন্য জোর তৎপরতা চলছে।