আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা বিষয়ে শিশু সুরক্ষা জোটের ত্রিমাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এমসিডার আয়োজনে ও এডুকো বাংলাদেশ এর সহযোগীতায় এবং চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে শিশু সুরক্ষা বিষয়ে ‘শিশু সুরক্ষা জোট’ উপজেলা কমিটির ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোয় আলো প্রকল্পের এমসিডা’র প্রকল্প সমন্বয়কারী মো: রেজাউর করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোটের সদস্য মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও শিশু সুরক্ষা জোট এর আহব্বায়ক শাহেদা আক্তার, এমসিডার প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, বিটিএস এর প্রকল্প সমন্বয়কারী চাঁদনী রায় ও আলোয় আলো প্রকল্প আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী আমিনুর রহমান প্রমুখ।
আলো আলোয় প্রকল্পের গ্রাম শিশু সুরক্ষায় কমিটির এবং উপজেলা শিশু সুরক্ষা জোটের সমন্বয়ন ও পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।