আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর দেশব্যাপী কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২২


এহসান বিন মুজাহির : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২২ আগামীকাল ২৫ নভেম্বর শুক্রবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। ২৫ এবং ২৬ নভেম্বর দুই দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুরে ৩টি কেন্দ্রসহ দেশের ১০৩ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহকারী শিক্ষা সম্পাদক মোঃ মোশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ২০২২ সালের সারা দেশের সবচেয়ে বড় বেসরকারি এ প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রাত পোহালেই ২০২২ সালের সবচেয়ে বড় আয়োজনে অংশ গ্রহণ করার জন্য মুখিয়ে আছে সারা দেশের ১০৩ টি কেন্দ্রের কয়েক হাজার শিক্ষার্থী। প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা সফল করতে এবং পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মিসেস মনোয়ারা ভূঁইয়া, মহাসচিব মিজানুর রহমান সরকার , যুগ্ম মহাসচিব ফারুক হোসেন , সাংগঠনিক সম্পাদক হামিদুর  রহমান ও শিক্ষা সম্পাদক মোঃ আব্দুল আলিম। সংগঠন সুত্রে জানা যায়, দেশের ৪০ হাজার কিন্ডারগার্টেন স্কুলসমুহের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় সংগঠন এটি। প্রতি বছরও দেশব্যাপী বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে সংগঠন।