আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মৌলভীবাজারের তানজীম জয়



শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার::  

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন মৌলভীবাজারের এম. এম তানজীম জয়। ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে তাকে সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।

চিঠিতে বলা হয়, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশরত্নশেখ হাসিনা’র রুপকল্প ২০৪১ ও চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে আপনার সপ্রতিভ পদচারণা প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পদে মনোনীত করা হলো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে, মুক্তিযোদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে বিশ্ব শান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনা’র আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে।

এম. এম তানজীম জয় মৌলভীবাজার সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদের ছেলে। তিনি বর্তমানে ঢাকা সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন এন্ড টেক্সটাইল মার্কেটিং-এ মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। কলেজ জীবন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি সাবেক প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর নাতি। তানজীম পূর্বে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন।

এম.এম তানজীম জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানান।