আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

                                                                                                               ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

নভেম্বর ২৭, ২০২২ খ্রি.

                     ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্সে এর সহযোগিতায় আজ রবিবার (২৭ নভেম্বর ২০২২) মৌলভীবাজার বড়লেখা হাজীগঞ্জ মার্কেট, হাজীগঞ্জ বাজার, মান্না ম্যানশনসহ  বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, ওজনে কম দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্যাকেটজাত প্রসাধনীতে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাজীগঞ্জ মার্কেটে  কাদের মিয়ার মুরগির দোকানকে ৩ হাজার টাকা, হাজীগঞ্জ বাজারে অবস্থিত আব্দুল আলিম ডিমের দোকানকে ২ হাজার টাকা, সালেহ আহমেদের মাছের দোকানকে ২ হাজার ৫ শত টাকা, মান্নান ম্যানশনে অবস্থিত দুলাল ফেন্সি ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।            

      আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।