আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে ১০ জন এপির নেতৃত্বে ‘মাই কন্সটিটিউয়েন্সি ডাটা প্ল্যাটফমের্’ নাগরিক সম্পৃক্ততা বিষয়ক পরামর্শমুলক সভা অনুষ্ঠিত

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আমার সংসদীয় এলাকা ‘মাই কন্সটিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফমের্’ নাগরিক সম্পৃক্ততা বিষয়ক পরামর্শমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ড. আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এবং এটুআই এর কারিগরি সহায়তায় এ্যাপস তৈরী করা হয়। পরামর্শমূলক সভা অংশ নেন মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাডভাইজরি গ্রুপের সদস্য গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু), ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।
ইউএনডিপি এর সিনিয়র গভমেন্ট ষ্পেশালিষ্ট শিলা তাসনিমের সঞ্চালনায় পরামর্শমুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সহসভাপতি ডাক্তার হরিপদ রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক সুভ্রত ধর, যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌদুরী মামুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ^জ্যোতি চৌধূরী, সুশিল সমাজের প্রতিনিধি শিক্ষক জহর তরপদার, শিক্ষক প্রতিনিধি বিমান বর্ধন, জনপ্রতিনিধি বিজয় বুনার্জি ও এনজিও প্রতিনিধি তহিরুল ইসলাম মিলনসহ বিভিন্ন পেশার প্রতিনিধি।
এছাড়াও পরামর্শমূলক সভায় শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) শহিদুল হক মুন্সী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারসহ ইউএনডিপি বাংলাদেশ, এটুআই ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সংস্কৃতির প্রচলন, স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিসহ মাই কনস্টিটিউয়েন্সি ডাটা প্ল্যাটফর্মের অধিকতর উন্নয়ন ও প্রসারের বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
এই কর্মশালায় বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা এবং স্থানীয় গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষার্থী, চা শ্রমিক নেতৃবৃন্দ ও জনগনের সাথে মতবিনিময় করা হয়।

জানাযায়, ১০ জন সংসদের নেতৃত্বে কন্সটিটিউয়েন্সি ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সষ্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য শ্রীমঙ্গলে সরকারী কর্মকর্তা, শিক্ষার্থীসহ গত ৩দিন ব্যাপী বিভিন্ন কর্যক্রম পরিচালনা করে যাচ্ছে।