আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

করোনাকালীন দাফন-কাফনে ভূমিকা রাখায় গোলাম আম্বিয়া কয়েছকে সম্মাননা প্রদান

 
আবু তালহা তোফায়েল :: গোয়াইনঘাটে করোনাকালীন মৃত ব্যক্তিদের দাফন-কাফনে অগ্রণী ভূমিকা পালন করায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছকে স্মৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করে ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখা। 
২৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ১১টায় ইসলামিক ফাউন্ডেশন গোয়াইনঘাট শাখা কার্যালয়ে, উপজেলার ফিল্ড সুপারভাইজার মুফতী আব্দুল আজিজ এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। 
তিনি বলেন, করোনাকালীন আমি পার্শ্ববর্তী উপজেলা কোম্পানীগঞ্জে ছিলাম, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের কাজের তৎপরতা দেখেছি। তিনি নিজে তার টিমকে নিয়ে করোনাক্রান্তে মৃত ব্যক্তিদের গোসল করিয়ে কাফন পরিয়ে নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন, দাফন কাজ সম্পন্ন করেছেন। আমি তাঁর কাজের তৎপরতা দেখে মুগ্ধ হয়েছি। এই সম্মাননা ক্রেস্ট স্মৃতিস্বরূপ দিয়েছি, ভালো কাজের মূল্য শোধ করা সম্ভব না, তবুও বৈশ্বিক মহামারীতেও দেশের ও দশের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করায় ছোট এই সম্মাননা দেওয়ার আয়োজন করি। 
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কেয়ারটেকার মাওলানা সালেহ আহমদ, সহকারী কেয়ারটেকার মাওলানা ফরিদ উদ্দিন কয়েস ও ফয়েজ আহমেদ, মাওলানা নাজমুল আলম, মাওলানা আবুল হাসানাত ও সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ।