আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

কমলগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য প্রবাসীর মতবিনিময় সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুয়েল আহমদ তরফদার এর এক মতবিনিময় সভা গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৭টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, এম, এ, মুক্তাদির, নির্মল এস পলাশ, আলম আহমদ, আর কে সৌমেন, সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম হৃদয়, মোনায়েম খান, এস, এম এবাদুল হক, আকাশ আহমদ প্রমুখ।
সভায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জুয়েল আহমদ তরফদার প্রেসক্লাবের উন্নয়নে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।