আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গল প্রেসক্লাবে বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণ

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপি বিজয় দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনাল খেলার বিজয়ীতের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লন্ডনের হ্যারো এলাকার লেবার পার্টির কাউন্সিলর এবং যুক্তরাজ্যোর সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল। সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর পিতা, নেবার পার্টির নেতা লিটন চৌধুরী এবং যুক্তরাজ্যেস্থ ক্যাটারার এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান জুয়েল।
ফাইনালে দুর্দান্ত খেলায় দৈনিক খোলা চিঠির সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, দৈনিক আমাদের কন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধ মো. সাকির আহমেদ প্যানেলকে হারিয়ে দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমদ ও দৈনিক করতোয়ার শ্রীমঙ্গল প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর প্যানেল বিজয়ী হয়।
পুরস্কার বিতরণের পরবর্তি পর্বে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সকল সদস্যদের নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে অংশ নেন লন্ডনের লেবার পার্টির কনিষ্ঠ কাউন্সিলর শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন সহ সকল অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।