আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

কমলগঞ্জে বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ির তিন তলা ছাদের উপর বাঁশ কাটার সময় ছাদ থেকে পড়ে আব্দুস শহিদ (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুস শহিদ একই গ্রামের মন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুস শহিদ শনিবার দুপুরে তার নিজ বাড়ির তিন তলায় ছাদের উপর থেকে বাঁশ কাটতে উঠেন। এ সময় তিনি অসাবধানতা বশত: ছাদ থেকে পড়ে যান। পরে পরিবারের লোকজন থাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজি ছাদ থেকে পড়ে আব্দুস শহীদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।