আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

মৌলভীবাজারে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরন।

মৌলভীবাজার প্রতিনিধি ॥ “অন্তভুক্তিমুলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ^ বির্নিমাণে উদ্ভাবনের ভুমিকা ”এবারের প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
গতকাল (৩ডিসেম্বর) শনিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সহায্য কেন্দ্র এর আয়োজনে আর্ন্তজাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ম্যাজিষ্ট্রেট মোছা: শাহীনা আক্তার এর সভাপতিত্বে এবং ডা: সনজিব মীতৈ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৃষ্ঠি প্রতিবন্ধী ছাত্র হরিবল বোনার্জি, হায়দর মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডা: বর্নালী দাশ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, সহকারি পরিচালক ছায়েফ উদ্দিন,ডিপিওডির পরিচালক শাহীন,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল প্রমুখ। পরে অতিথিরা প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৭৫টি হুইল চেয়ার ও হেয়ার এইড বিতরণ করা হয়।