মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আজ ৫ ডিসেম্বর। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, মৌলভীবাজারের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান।
মৌলভীবাজারে বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ৫, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ • ৫ বার পঠিত






