০৭ ডিসেম্বর ২০২২বরাবর
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক
বিষয়: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ঘোষণা এবং দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও প্রদর্শনীর সংবাদ সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।
প্রিয় মহোদয়,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ০৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে সকাল ১০টায় ‘‘দুর্নীতি প্রতিরোধে ডেটা সাংবাদিকতা : প্রেক্ষিত বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভা ও ‘‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২২’’ ঘোষণা করা হবে। আলোচনায় উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও প্রতিযোগিতার বিচারকমÐলী।
একইদিন দুপুর ৩টায় ‘‘দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২২’’ এর পুরস্কার ঘোষণা ও দুই সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারপারসন অধ্যাপক ড. পারভীন হাসান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হার এক্সিলেন্সি নাথালি চুয়ার্ড; টম বার্জ, হেড, গভার্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম, ব্রিটিশ হাই কমিশন; সুইডেন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পাওলা ক্যাস্ট্র নিডারস্টাম ও কার্টুন প্রতিযোগিতার বিচারকবৃন্দ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ৭, ২০২২, ৭:১৫ অপরাহ্ণ • ৭ বার পঠিত






