মুস্তাক সদর উপজেলার বাউরভাগ গ্রামের দিলিপ খান এর ছেলে।বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার শেরপুর সড়কে এ ঘটনাটি ঘটে। : মুস্তাক আহমদ খান শরিফ (২৮) বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সভাপতি
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে তার নিজ গ্গ্রামের বাড়িতে, জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুস্তাক আহমদ খান শরিফ গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল যোগে শহর থেকে বাড়ি যাচ্ছিলেন এ সময় একটি বিয়ের গাড়ির সাথে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন ।
পরে স্থানীয় লোকজন তাকে মৌলভীবাজার সরকারি ২৫০ শষ্যা হাসপাতালের নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।






