আজ-  ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ কোন্দল : অবস্থান তুলে ধরে দলীয় নেতাদের সংবাদ সম্মেলন «» বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা «» স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন। «» কমলগঞ্জে ব্যাংক থেকে উত্তোলিত টাকা ছিনতাইয়ের রহস্য উদঘাটন, প্রধান আসামি বটলা সেলিম গ্রেপ্তার «» বগুড়া সান্তাহার পুলিশ ফাঁড়ী ১ নারীর লাশ উদ্ধার করেছে «» এখনই পদক্ষেপ নিন: জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে «» লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলায় কবি সৈয়দ কাহেরের কাব্যগ্রন্থ ‘অধরা শেষ না হওয়া’র মোড়ক উন্মোচন, «» কমলগঞ্জে প্রথম শ্রেণীর শিশুকে ধর্ষণের অভিযোগ; অভিযুক্ত আটক «» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ৮নং ওয়ার্ডের পবিত্র আশুরা উপলক্ষে এক আলোচনা সভা ও সেমিনার সম্পন্ন।  «» মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশের ঋতুচক্রে গ্রীষ্মে মধুমাসে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ মৌ-মৌ ঘ্রাণে ভরে যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে মৌসুমী ফল উৎসব করেছে সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব।

সোমবার (৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে আম, লিচু, কাঠাল, তরমুজ, আনারস, তাল সহ প্রায় ১০ প্রজাতির ফলের সমাহার ছিল।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশগ্রহণ করেন। তারা এ আয়োজনের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। অতিথিরা এতো সুন্দর আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৌসুমী ফলের স্টল পরিদর্শন করেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হারুনুর রশিদ, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান প্রমুখ।

এসময় তারা বলেন, মধুমাসে চলছে বাহারি রং-বেরঙের মিষ্টি ও সুস্বাদু ফলের মেলা। আর এই মধুমাসকে নানা ফলের অপূর্ব সমাহারে বরণ করে নেওয়ার আয়োজন প্রশংসার দাবিদার। মৌসুমের সঙ্গে মিল রেখে এমন আয়োজন প্রশংসনীয়।

উৎসবে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, সদস্য শেখ জাবেদ আহমদ এমরান, আব্দুল হাসিব, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল ইসলাম তালুকদার, সমাজকর্মী রুমা আক্তার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।