আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদিঘীতে বিদ্যুৎস্পৃষ্টে গরু ও ভেড়ার মৃত্যু

 ## রাবেয়া সুলতানা,,  (বগুড়া)  প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাটিতে পড়ে থাকা সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে একটি গরু ও একটি ভেরার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানু বেগম (৩৮) নামের এক গৃহবধু। গত শনিবার (০৮ জুন) সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের মালিক আব্দুর রাজ্জাক প্রায় তিন যুগ ধরে সেচ পাম্প দিয়ে অন্যের জমিতে পানি দিয়ে আসছিলেন। এমতাবস্থায় গত ১ মাস আগে সেচ পাম্প বন্ধ করা হলেও অবৈধ ভাবে টানা বৈদ্যুতিক লাইন খুলে আনেনি। কিন্তুু কয়েক দিন আগে তীব্র বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এ অবস্থায় ভুক্তভোগী রানু বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য তার গৃহপালিত ভেড়া ও গড়ুকে প্রতিদিনের ন্যায় মাঠে বেড় করেন। এ সময়  খাবার আহরণের সময় গরুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই গরু ও ভেড়া মারা যায়। এ সময় গরুটিকে বাঁচাতে গিয়ে রানু বেগম গুরুতর আহত হোন। গুরুত্বর আহত অবস্থায় রানু বেগমকে স্থানীয়রা  উদ্ধার করে আদমদীঘি ছাতিয়ান গ্রাম বাজারে পল্লী চিকিৎসকের কাছে  তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। এ বিষয়ে আব্দুর রাজ্জাক জানান কাল রাতে বাতাসে আমার সেচ পাম্পের তার ছিঁড়ে জমিতে পড়ে ছিলো বিষয়টি আমি জানতাম না। জানলে হয়তো এমন দুর্ঘটনা হতো না। এ বিষয়ে সান্তাহার নেসকোর উপজেলা নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান।  ঘটনাটি আমি শুনেছি। ঘটনারস্থল পরিদর্শনের জন্য  আমার টিম পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।