আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়ায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ

 # রাবেয়া সুলতানা,, (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানির ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ।  স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। পুলিশ আরো জানান আজ  সকালে কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পুলিশ  মরদেহ উদ্ধার করেন । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে  নিহত ঐ যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। এছাড়া নিহত যুবকের মরদেহ এলাকাবাসী সনাক্ত করতে পারেনি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান  পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।