আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

বাংলাদেশ পোয়েটস ক্লাবের আলোচনা সভা, কবিতা পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে পলাশী দিবস পালন

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ পোয়েটস ক্লাব অনলাইন ভিডিও কনফারেন্সে আলোচনা সভা, কবিতা পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে পলাশী দিবস পালন করেছে।

রবিবার (২৩ জুন) রাত সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত সময়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সালের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা। আবদুল আমীমের গান পরিবেশন করেন ক্লাবের নির্বাহী পরিচালক কবি ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার। কলকাতা থেকে অংশগ্রহণ করেন কবি মোহাম্মদ আল্লারাখা, নেত্রকোনা থেকে জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ।

বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, মৌলভীবাজার থেকে জেলা সভাপতি কবি ও সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক), চট্টগ্রাম থেকে জেলা তথ্য সম্পাদক কবি আব্দুল্লাহ আল মামুন, ফেনী থেকে জেলা সম্পাদক সাংবাদিক জহিরুল জাহাঙ্গীর, সিলেট থেকে জেলা মহিলা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, ঢাকা থেকে কালচারাল ইভেন্ট এর কো-অর্ডিনেটর শিল্পী শফিকুল ইসলাম স্বপন এবং কন্ঠশিল্পী ও কবি তাহেরা খাতুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাব নোয়াখালী জেলা সভাপতি কবি ফারুক আল্ ফয়সাল পলাশী দিবসে নবাব সিরাজ উদ দৌলা ও পলাশীর যুদ্ধে নিহত বাঙালি সৈন্যদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্বাধীনতার শত্রু মীর জাফর ও তার সাথের কুচক্রী মহলের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।