আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

লন্ডনে এডভোকেট আবুল ফজলকে ঘিরে বন্ধু সমাবেশ, স্মৃতিচারণ আড্ডা ও নৈশভোজ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের লন্ডন টাউনে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মিনহাজপুর মাদানীয়া ইসলামিয়া মাদ্রাসার মোতাওয়াল্লী এডভোকেট আবুল ফজলের যুক্তরাজ্য সফরকে ঘিরে বন্ধু সমাবেশ, স্মৃতিচারণ আড্ডা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) মাগরিবের নামাজের পর কমিউনিটি ব্যক্তিত্ব তাজ রহমানের আতিথেয়তায় সাউথ লন্ডনের ঐতিহ্যবাহী বায়তুল আজিজ ইসলামীক কালচারাল কেন্দ্রের হলরুমে বন্ধুদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লন্ডনের বিভিন্ন জায়গায় থেকে আগত বন্ধুদের উপস্থিতিতে মধ্যরাত পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে এ বন্ধু সমাবেশে।

বন্ধু সমাবেশের প্রাণবন্ত আড্ডায় অতীতের স্মৃতি রোমন্থন করেন প্রবাসী সাংবাদিক ও বিশিষ্ট সমাজকর্মী মুহিব উদ্দিন চৌধুরী, বিবিসিসিআই’র ডেপুটি ডিরেক্টর ও প্রবাসী পল্লীর পরিচালক এমদাদ আহমেদ, ওমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট এন্ড কালচারাল এসোসিয়েশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব শামীম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, কমিউনিটি এক্টিভিস্ট আজমল হোসাইন, সিলেট সিটি ক্লাব ইউকের সাবেক প্রেসিডেন্ট জাকির হোসেন, বর্তমান প্রেসিডেন্ট ফয়েজী সোমন, বায়তুল আজিজ কালচারাল সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী তাজ রহমান, সাংবাদিক ইমরান আহমদ, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি আব্দুল হাই, ভাটেরা সমিতি ইউকের সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সাব্বির আহমেদ, রিজভী রহমান বাপ্পী, হারুন আহমেদ, নেছার আলম, বিশিষ্ট ব্যবসায়ী দিদার আহমেদ, আব্দুর রহিম, আব্দুল রহমান, মোহাম্মদ আব্দুস শহীদ, আঞ্জুম আহমেদ, সেলিম হোসেন, সালিক আহমেদ খালিছ, নেছার আহমেদ ও বিশিষ্ট সমাজকর্মী শামসুল ইসলাম প্রমুখ।

এডভোকেট আবুল ফজল বলেন, দীর্ঘদিন পরে প্রবাসী বন্ধুমহলে আড্ডায় এসে এবং অকৃত্রিম ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ, আনন্দিত। স্কুল কলেজ ও রাজনৈতিক জীবনের সহপাঠী বন্ধুদের পেয়ে মনে পড়ছে ফেলে আসা সোনালী অতীতের অনেক স্মৃতিকথা। আমার প্রিয় বন্ধুদের নিয়ে খুব গর্ববোধ করি। এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

মাগরিবের নামাজের পরপরই সবাই সমাবেশস্থলেজড়ো হতে থাকেন। স্কুল কলেজের সহপাঠী বন্ধু অনেকেই ২/৩ যুগ ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। ব্যস্ত প্রবাস জীবনে অনেকের সাথে দেখা হয় খুব কম। বহুদিন পর একে অন্যকে কাছে পেয়ে অতীতের স্মৃতি রোমন্থ করে আড্ডাকে করে তোলেন প্রাণবন্ত। লন্ডনের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আসা সহপাঠী বন্ধুরা একসাথে নৈশভোজে মিলিত হন। মধ্যরাত পর্যন্ত চলে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা। বিশেষ করে আলোচনায় ঘুরেফিরে বারবার ছাত্র জীবনের সোনালী দিনের কথা উঠে আসে। ব্যক্তিগত অসুবিধার জন্য অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারায় অনেকেই মুঠোফোনে দুঃখ প্রকাশ করেছেন।