আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বৃটেনের কার্ডিফে বার্মিংহামের বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাভ কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত কার্ডিফ দি গ্রেঞ্জটাউন হ্যাভ কমিউনিটি সেন্টারে হ্যাভেলোক প্লেইসে বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব এর সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্যুলার কো-অরডিনেটর ইশতিয়াক আকবর, পাসপোর্ট ও ভিসা সহকারী ফজলে এলাহী এবং আহমাদ উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।

ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কনস্যুলার সার্ভিসে ভলান্টিয়ার ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে সাউথ ওয়েলস রিজিওনের অন্যতম লিডার সৈয়দ আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, বিশিষ্ট ব্যাবসায়ী জালাল মিয়া, দিলওয়ার চৌধুরী, খিজির আহমদ প্রমুখ।

দিনব্যাপী সার্ভিসে প্রায় তিন শতাধিক লোক তাদের পাসপোর্ট নবায়ন, নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব অ্যাটর্নি সহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেন।

এসময় বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা প্রদান করেছেন বামিংহামের বাংলাদেশ হাইকমিশনের কমকর্তাবৃন্দ। বন্ধের দিন অনেক কষ্ট করে হাইকমিশনের সেবা প্রদানের মাধ্যমে বয়স্ক বৃদ্ধ সহ ভ্রমণ করতে অক্ষম অনেকেই বিশেষভাবে উপকৃত হয়েছেন।

সার্ভিস চলাকালে ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সাথে একান্ত সাক্ষাৎকারে সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব,“অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও ওয়েলসের নিউপোর্ট সোয়ানসী ও কার্ডিফে পর্যায়ক্রমে এই ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে বলে অভিমত ব্যক্ত করেছেন।

বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের দিনভর কনস্যুলার সার্ভিস প্রদানকালে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলাওর আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারী ও ওয়েলস এর সিনিয়র সহ-সভাপতি আবূল কালাম মুমিন, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ওয়েলসের সাবেক সেক্রেটারী শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাউথ ওয়েলস এর সহ-সভাপতি আব্দুল বারিক, ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এদিকে, ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সুন্দর সার্ভিস প্রদান করায় বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের টিমকে ওয়েলসবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নতুন পাসপোর্ট করতে হলে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় এতে বাংলাদেশে নানাভাবে হয়রানির মধ্যে পড়তে হয় বলে উল্লেখ করে প্রবাসীদের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স নীতিমালা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।