আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়ার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভুইয়া ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের সেবা প্রদান ও মান উন্নয়ন বিষয়ে ডাক্তার, নার্স এবং স্টাফদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার (১১ আগষ্ট) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এম মাহবুবুল আলম ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ দুলাল মিয়া শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেন। শমশেরনগর হাসপাতাল ২০২৪-২০২৫ অর্থ বছরের লাইসেন্স নবায়ন ও শমশেরনগর হাসপাতাল ডায়াগনস্টিক নতুন লাইসেন্সর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের কার্যক্রম ও ব্যবস্থাপনায় বিশেষ করে আগত রোগীদের রিসিভ থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রদান ও সার্বিক দিকে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরে শমশেরনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসিপসোনিস্ট ফারহানা রহমান, নার্স সহকারী জয়া দেবনাথ, অফিস সহকারী আব্দুল মন্নাফকে নিয়ে হাসপাতালের মান উন্নয়নে আগত রোগীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, রোগীদের সাথে যথাযত আচরণে রোগীর সন্তোষ্টি সহ সার্বিক দিক নিয়ে মতবিনিময় করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, অন্যতম সদস্য ও শমশেরনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাম ব্যবস্থাপক নজরুল ইসলাম খান সহ হাসপাতাল কমিটির সদস্যবৃন্দ এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা উপস্থিত ছিলেন।