মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম মিথ্যা, অসত্য ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত ১অক্টোবর শ্রীমঙ্গল থানায় করা জিডিতে ডা. সিনথিয়া তাসমিন উল্লেখ করেন- ব্যক্তিগত ছবি দিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, অসত্য ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁর চরিত্রহনন এবং সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে। চরিত্রহনন এবং সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার কারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। এ-সংক্রান্ত ফেসবুক পোস্টের লিংক, স্ক্রিনশটসহ ডিজিটাল প্রমাণ তিনি সংরক্ষণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল আল মামুন বলেন- বিষয়টি তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, থানায় জিডি
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ৪, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ • ৭ বার পঠিত






