আজ-  ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» বিদ্যমান স্টেডিয়াম ও খেলার মাঠগুলোকে আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ার উদ্যোগ «» জুড়ীতে অবৈধ করাতকলের দৌরাত্ম্য – নীরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ «» বগুড়া সান্তাহারে রক্তদহ বিলপাড়ে দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ        «» আগামীকাল শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» সান্তাহারে অটোরিকশা সংগঠনের নামে চাঁদাবাজির অভিযোগ «» বগুড়া আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে নাদিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর মডেল থানাধীন ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের নাদিরপুর গ্রামে মনু নদী ব্রিজের দক্ষিণ পাশে ১ নম্বর সুইস গেটের সামনে সড়কে অভিযান চালানো হয়। অভিযানে সুজন আহমদ (২৫) ও সুমী রানী শব্দকর (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। সুজন কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে। অপর গ্রেপ্তার সুমী রানী শব্দকর একই উপজেলার পতনঊষার এলাকার বাসিন্দা। অভিযানকালে সুজনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে সুমী রানীর কাছ থেকে আরও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। মামলার বাদী পরিদর্শক মাসুুুর রহমান তালুকদার।