আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে “এক দেশ এক কিউআর লেনদেনে বাংলার কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে গত ৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে। পূবালী ব‍্যাংক পিএলসির মৌলভীবাজার শাখার ব‍্যাপস্থাপক দেওয়ান আরিফুল করিমের সভাপতিত্বে ও পূবালী ব‍্যাংক পিএলসির মৌলভীবাজার শাখার সিনিয়র কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূবালী ব‍্যাংক পিএলসির আঞ্চলিক কার্যালয়ের প্রধান প্রদ‍্যুৎ দাশ, সিনিয়র অফিসার আলমগীর হোসেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আহমেদ জাবেদ, আন্তর্জাতিক খ‍্যাতি সম্পন্ন রন্ধন শিল্পী টমি মিয়া, বিশিষ্ট ব‍্যবসায়ী শামীম আহমদ। বক্তব্যে প্রদান করেন- মৌলভীবাজার প্রেসক্লাবের ( একাংশ) সাধারণ সম্পাদক অ‍্যাড নুরুল ইসলাম শেফুল, তাসরামুন ইসলাম তানভীর, হোসাইন আহমদ, জিবেন্দু কুমার ও সাংবাদিক দেওয়ান মোনাকিব চৌধুরী প্রমুখ। বক্তাগন, এক কিউআর কোড এর মাধ‍্যমে সহজে গ্রাহকদের লেনদেনে কোনো প্রকার চার্জ ছাড়াই সেবা দেওয়ার জন‍্য পূবালী ব‍্যাংক ও বাংলাদেশ ব‍্যাংকে ধন‍্যবাদ জানান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ আব্দুল কুদ্দুস। এর আগে সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর মিলনায়তনে গিয়ে শেষ হয়।