আজ-  ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী জুয়েল আহমেদ তরফদার

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী জুয়েল আহমেদ তরফদার।

মঙ্গলবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় দাতা সদস্য ইংল্যান্ড প্রবাসী জুয়েল আহমেদ তরফদার শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেন।

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সালাম, আবু সাদাত মো. সায়েম, আমিনুল হক খোকন, মতিউর রহমান সাহেদ, ইউসুফ আলী, করিম শেখ, শমশেরনগর হাসপাতাল আউটডোরে কর্মরত ডাক্তার সৈয়দ কুতুব নাহিদ, নার্স মুন্নী আক্তার, রিসেপশনিস্ট ফারহানা রহমান, নার্স সহকারী জয়া দেবনাথ উপস্থিত ছিলেন।

জুয়েল আহমেদ তরফদার শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীর সাথে হাসপাতাল আউটডোর কার্যক্রম এবং আউটডোর পরিচালনার প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। তাঁকে শমশেরনগর হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের লোগোখচিত মগ উপহার দেওয়া হয়। পরে শমশশেরনগর হাসপাতাল কমিটির উপস্থিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এক সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

উল্লেখ্য, জুয়েল আহমেদ তরফদার ইংল্যান্ডে সরকারি গুরুত্বপূর্ণ পদে চাকুরি করেন। তিনি এক সংক্ষিপ্ত সফরে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার আসেন। তিনি বাড়ি আসার পর হাসপাতাল কমিটির সাথে ফোনে কথা বলে তার ভাই জুনেল আহমেদ তরফদারকে সাথে নিয়ে শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করে।