আজ-  ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ পৌর ০৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে বন্যার্তদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত। «» কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব «» কমলগঞ্জে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সফল ২০ জন সফ বাবাকে সংর্বধনা প্রদান «» কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামের মানুষের মানববন্ধন «» কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি «» বগুড়া আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত «» বগুড়া-ঢাকা মহাসড়কে গরু ডাকাতি: আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেফতার ট্রাকসহ ৭টি গরু উদ্ধার «» কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি «» মলগঞ্জে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ «» সিলেট অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি পালিত

কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানির জারিকেন ও  হাইজিন কীট বক্স বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ লিটার পানির জারিকেন ও হাইজিন কীট বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপিনগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।
      মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলমান বন্যায় ১ হাজার ২০০টি টিউবওয়েল ও ৩ হাজার টয়লেট বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাপের ৯০০টি জারিকেন বিতরণ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেটের সংখ্যা অনেক বেশি হবে বলে বন্যাকবলিত এলাকার মানুষ জানিয়েছে।
      বিতরনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, ইউনিসেফের কমিউনিক্যাশন অফিসার সুনাম পেলডেন ও কমলগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদসহ জেলা ও উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
      মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করছি। আজ কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৩৭ হাজার পিচ, ১০ লিটার পরিমাপের ২৪০ পিচ জারিকেইন ও দুগ্ধ পোষ্য শিশুদের জন্য ৩৫ পিছ হাইজিন কীট বক্স বিতরণ করা হয়। এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ করা হয়।’